প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2026 ইং
বোয়ালখালীতে চোর ধরতে ব্যার্থ পুলিশ অভিযোগ জনসাধারণের

এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরের আঙিনা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অলির বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সিএনজি অটোরিকশার মালিক মো. এরফান বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি জানান, রাতে বসতঘরের আঙিনায় সিএনজি অটোরিকশাটি (চট্টগ্রাম-থ-১৪-৬৬৭৭) রেখে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখেন, আঙিনায় রাখা গাড়িটি নেই। চুরি হওয়া অটোরিকশাটির বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গাড়ি চুরির বিষয়ে মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট